1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

নির্বাচনের পর তিন পরিকল্পনা প্রধান উপদেষ্টার

  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাতে নির্বাচন পরবর্তী সময়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নির্বাচন-পরবর্তী সময়ে তিনি মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠকে এসব পরিকল্পনার কথা জানান ড. ইউনূস।

পরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

উপ-প্রেস সচিব জানান, বৈঠকে আকিয়ে আবে ড. ইউনূসের কাছে নির্বাচন-পরবর্তী সময়ে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে প্রধান উপদেষ্টা জানান, তিনি মূলত ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়ন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং থ্রি জিরো উদ্যোগ এই তিনটি বিষয়ে কাজ চালিয়ে যাবেন।

ড. ইউনূসের প্রথম পরিকল্পনা অনুযায়ী, ডিজিটাল হেলথকেয়ার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে দেশে থাকা পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন, সে ব্যবস্থাও জোরদার করা হবে।

দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির যে উদ্যোগ তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন, সেটি আরও বিস্তৃত আকারে অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

তৃতীয়ত, দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য নিয়ে পরিচালিত তার ‘থ্রি জিরো’ উদ্যোগও চলমান থাকবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আকিয়ে আবে বর্তমানে ‘এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’ নামের একটি ফাউন্ডেশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকেই তার বাংলাদেশ সফর।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ড. ইউনূসের ঘনিষ্ঠ ও সুসম্পর্ক ছিল। বৈঠকে সেই সম্পর্কের নানা স্মৃতিও স্মরণ করেন প্রধান উপদেষ্টা।

এছাড়া বৈঠকে ড. ইউনূস জানান, নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফরে যাবেন। ওশিয়ান রিসার্চ নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনের একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি অংশ নেবেন এবং এ খাতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করবেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd