1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

নাটোরে ময়লার ভাগাড় অপসারণের দাবি

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়ন পরিষদ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা ছাত্রদল ও এলাকাবাসীর উদ্যোগে ভাগাড়ের পাশে আয়োজিত মানববন্ধনকালে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম, স্কুলশিক্ষক আবু তাহের সিদ্দিকী ও হুমায়ন কবীর, বড়াইগ্রাম পৌর ছাত্রদলের সদস্য জনি প্রধান ও মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন শিমুল বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বছরের পর বছর ধরে মাঝগাঁও ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে মহাসড়কের ধারে বড়াইগ্রাম ও বনপাড়াসহ পাশের গুরুদাসপুর পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি প্রকট দুর্গন্ধে যানবাহনের যাত্রী-চালক ও পথচারীসহ স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছে। প্রায় দিনই এসব বর্জ্যে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়ে মহাসড়কে যান চলাচলে ঝুঁকির সৃষ্টি হয়। পলিথিন ও প্লাস্টিক সামগ্রীসহ অপচনশীল পদার্থ ধীরে ধীরে পাশের আবাদী জমিতে গিয়ে চাষাবাদে বিঘ্ন সৃষ্টি করছে। তাই অবিলম্বে এখানে বর্জ্য ফেলা বন্ধ করাসহ এ ভাগাড় সরিয়ে নেয়ার আহ্বান জানান তারা।

এ ব্যাপারে ইউএনও ও বড়াইগ্রাম পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভার দুটি ডাম্পিং স্টেশন তৈরির কাজ চলমান রয়েছে। এ দুটি চালু হয়ে গেলে সেখানে আর বর্জ্য ফেলা হবে না। বর্তমানে বিকল্প ব্যবস্থা না থাকায় নিরুপায় হয়েই মহাসড়কের পাশে বর্জ্যগুলো ফেলতে হচ্ছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd