1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

ঢাকা-৭ আসনে হামিদুর রহমান কে বিএনপির মনোনয়নঃ এমদাদ পাটোয়ারীর পক্ষ থেকে অভিনন্দন ও বিশেষ দোয়া

  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ জিয়াউর রহমান । মতিঝিল নিউজ 24

ঢাকা মহানগর বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা ছড়িয়ে ঢাকা-৭ আসনের প্রার্থী হিসেবে হামিদুর রহমান হামিদকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল সিনিয়র নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন ৩৯ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক এমদাদ পাটোয়ারী।

মনোনয়ন ঘোষণার পর এক শুভেচ্ছা বার্তায় এমদাদ পাটোয়ারী বলেন,
“ঢাকা-৭ আসনে দলের যোগ্য, পরিশ্রমী, একজন জনপ্রিয় নেতা হামিদুর রহমান হামিদ ভাইকে মনোনয়ন দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের নেতৃবৃন্দ। তাঁর হাতকে আরও শক্ত করতে আমরা মাঠে-ঘাটে একযোগে কাজ করে যাবো।”

তিনি আরও বলেন,
“আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করি—হামিদ ভাই আরও শক্তি, সাহস এবং প্রজ্ঞা নিয়ে সামনে এগিয়ে যান, দলকে সংগঠিত করেন এবং জনগণের আস্থা অর্জন করে বিজয় ছিনিয়ে আনেন।”

এসময় তিনি বিএনপির সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান,
“ঢাকা-৭ আসনের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা সবাই হামিদ ভাইয়ের পাশে থাকবো ইনশাআল্লাহ।”

মনোনয়ন পেয়ে হামিদুর রহমান হামিদ ভাইও এমদাদ পাটোয়ারীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান, এবং বলেন—
“এই ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। ৩৯ নং ওয়ার্ডসহ ঢাকা-৭ এর প্রতিটি নেতাকর্মীই আমাদের অভিন্ন শক্তি। আমরা একসাথে কাজ করবো, জয় অবশ্যই আসবে।”

নেতাকর্মীদের মাঝে এই ঘোষণাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। অনেকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ ভূমিকার প্রতিশ্রুতি দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd