মোঃ জিয়াউর রহমান। । মতিঝিল নিউজ 24
ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ ৪৯৪-এর উদ্যোগে আজ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ দোয়া মাহফিল। বিকেল চারটায় শুরু হওয়া এই মহতী অনুষ্ঠানে ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন। দেশের সংকটময় সময়ে একজন অভিজ্ঞ ও জনপ্রিয় নেত্রী হিসেবে তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বলা হয়,
“বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশপ্রেমিক মানুষের আশা ও অধিকার রক্ষার প্রতীক। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক শক্তিকে আরও বলিষ্ঠ করবে।”
শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ৪৯৪)-এর এই মানবিক ও দলীয় দায়িত্বশীল উদ্যোগে উপস্থিত সবাই গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। দোয়া মাহফিলে দেশের শান্তি, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।