1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

ঢাকাস্থ নওগাঁ জেলা সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : রাজধানীতে কর্মরত নওগাঁ জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঢাকাস্থ নওগাঁ জেলা সাংবাদিক সমিতি’র উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়।

​ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম ময়নুল আহসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামীম হোসেন।

​অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মামুন চৌধুরী, মহসীন উল হাকিম, পবন আহমেদ, এস এম নাসির, শাহনাজ সিদ্দিকী, আনোয়ার হোসেন, রাসিব মোস্তফা, মো. মেহেদী হোসেন ও কাউসার বকুলসহ আরও অনেকে।

​ইফতারের পর এক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামীতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd