1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

জামিন নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় আসামি ও স্বজনের মৃত্যু

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আসামি ও তার স্বজন এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

সোমবার (২ মার্চ) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট কদমতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরনদী উপজেলার চরদিয়াসুর গ্রামের বাসিন্দা মো. হাসান হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম শফিক এবং তার স্বজন একই এলাকার মজিবর ফরাজীর স্ত্রী মোসা. রিজিয়া বেগম।

শফিকের আইনজীবী আব্দুর রহমান চোকদার জানান, শফিক একটি মামলার আসামি হিসেবে রবিবার গৌরনদী মডেল থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন। তাকে সোমবার বরিশাল আদালতে আনার পর বিচারক জামিন দেন। জামিন পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফেরার পথে তিনি নিহত হয়েছেন।

পুলিশ জানায়, একটি অটোরিকশায় করে চার যাত্রী বরিশাল থেকে গৌরনদী যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে বরিশালগামী নাভানা ফার্মাসিউটিক্যালসের একটি মিনি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, “দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd