1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

জকসু: ১১ কেন্দ্রে এগিয়ে ছাত্রদলের ভিসি প্রার্থী, অন্য পদে শিবির

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ শিক্ষা ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে এখন পর্যন্ত ১১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা যায়, ১১১ ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী কে এম রাকিব। যদিও বাকি পদগুলোতে এগিয়ে আছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত সর্বমোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১১টির ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে সবমিলিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের রাকিব পেয়েছেন ১ হাজার ১৪২ ভোট। আর শিবির সমর্থিত প্যানেলের রিয়াজ পেয়েছেন ১ হাজার ৩১ ভোট।

জিএস পদে শিবিরের আব্দুল আলীম ১ হাজার ১০১ ভোট এবং ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৭০ ভোট। অর্থাৎ, ৫৩১ ভোটের ব্যবধানে এগিয়ে শিবিরের জিএস প্রার্থী আলীম।

এজিএস পদে এগিয়ে ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের’ মাসুদ রানা। তিনি পেয়েছেন ১ হাজার ২০ ভোট। একই পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের’ আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৮৯৯ ভোট।

নির্বাচন কমিশন জানায়, অন্য বিভাগগুলোর ফলাফল গণনা চলছে। ধারাবাহিকভাবে সেগুলো জানিয়ে দেওয়া হবে।

এর আগে ভোট গণনার মেশিনে কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই স্থগিত হয়ে যায় গণনা কার্যক্রম। এরপর প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও মধ্যরাতে ভোট গণনা শুরু হয়।

মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd