1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ

চট্টগ্রামকে শিক্ষাবান্ধব নগরী গড়তে মেয়র শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে : চসিক মেয়র

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ শিক্ষা ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষা হচ্ছে জাতি গঠনের প্রধান ভিত্তি। মেধাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে, তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে। চট্টগ্রামকে একটি আধুনিক, মানবিক ও শিক্ষাবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে মেয়র শিক্ষাবৃত্তির মতো উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আজ বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেয়র শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। এসময় ১০০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন মেয়র।

ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। শিক্ষকদের জীবনমান উন্নয়নের মাধ্যমে মেধাবীদের শিক্ষকতা পেশায় আসার পথ সুগম করেছিলেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে ‘নতুন কুঁড়ি’র মতো প্রতিযোগিতামূলক উদ্যোগ চালু করে একটি প্রগতিশীল শিক্ষা পরিবেশ গড়ে তুলেছিলেন।

তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ‘চসিক মেয়র মেধাবৃত্তি’ চালু করা হয়। এই বৃত্তি কার্যক্রমটি শহীদ জিয়াকে উৎসর্গ করা হয়।

মেয়র আরও বলেন, এই শিক্ষাবৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, প্রতিযোগিতামূলক মনোভাব ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আগামীতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

গত ১০ জানুয়ারি অনুষ্ঠিত মেয়র শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশ নেয় চসিক পরিচালিত ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ নগরীর ১২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ২৬০২ জন শিক্ষার্থী। ১৪ জানুয়ারি বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরধারীকে দেওয়া হয় একটি নতুন ল্যাপটপ, ক্রেস্ট ও সার্টিফিকেট, ট্যালেন্টপুল প্রাপ্ত প্রত্যেককে দেওয়া হয় নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং প্রথম গ্রেড প্রাপ্ত প্রত্যেককে দেওয়া হয় ৫ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং সাধারণ গ্রেড প্রাপ্ত প্রত্যেককে দেওয়া হয় নগদ ৪ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। সবমিলিয়ে ১০০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র শিক্ষাবৃত্তি পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুদ্দীন শিশিরের সভাপতিত্বে ও সমন্বয়ক আবু মোশাররফ রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. নছরুল কদির, সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক অভীক ওসমান। স্বাগত বক্তব্য রাখেন মেয়র শিক্ষাবৃত্তি পরিচালনা পর্ষদের যুগ্ম আহ্বায়ক ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ আবু তালেব বেলাল।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd