1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি
ব্রেকিং নিউজঃ

ঈদ রেসিপি : মুরগির কোরমা

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : ঈদের আর বেশি বাকী নেই। উৎসবের এ দিনটিতে বাড়িতে বাড়িতে চলে বাহারি সব খাবারের আয়োজন। মুরগির ঝাল মাংস তো থাকবেই, এর পাশাপাশি রান্না করতে পারেন মুরগির কোরমা।

উপকরণ : মুরগি ১টি, আলু ২টি টুকরা করা, পেঁয়াজ বাটা ১/৪ কাপ, কাঁচামরিচ- ৪টি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, চিনি ১ চা চামচ, দারুচিনি ২টি, এলাচ ৪টি, তেজপাতা ২টি, গরম মসলা ১/২ চা চামচ, টক দই বা দুধ ১/২ কাপ, কিশমিশ ৭/৮টি, লেবুর রস ১ টেবিল চামচ, তেল ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালি: মুরগি ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এরপর এরপর দারুচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ, তেল, পানি, দই, কিশমিশ, লেবুর রস, চিনি, কাঁচামরিচ ও ঘি বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস ভালোভাবে মেখে রাখুন আধঘণ্টা।

এবার, কড়াইতে অল্প তেল দিয়ে আলু ভেজে উঠিয়ে রাখুন। এখন বাকি তেল দিয়ে ম্যারিনেট করা মাংস দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এরপর দারুচিনি, এলাচ, তেজপাতা ও আলু দিয়ে মাংসটা ২৫-৩০ মিনিট কষিয়ে নিন। মাংস কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে দিন।

এরপর, ঝোল ফুটে উঠলে অল্প আঁচে ঢেকে রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে হালকাভাবে নেড়ে দিন। ঝোল ঘন হয়ে এলে টক দই বা দুধ দিয়ে ৫-১০ মিনিট রান্না করুন (নামানোর আগে আগে দুধ দিলে রান্নার স্বাদ ও রঙ সুন্দর থাকে)।

নামানোর কিছুক্ষণ আগে কিশমিশ, লেবুর রস, চিনি, কাঁচামরিচ ও ঘি দিয়ে ঢেকে দিন। মাংসে তেল উঠে এলে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল মজার স্বাদের চিকেন কোরমা। পোলাওয়ের সাথে গরম গরম পরিবেশন করুন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd