ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মোঃ জিয়াউর রহমান । মতিঝিল নিউজ 24
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (AGM) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ মাজহারুল কাদের। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহার, পরিচালক মোঃ মামুনুর রশিদ এবং প্রধান আর্থিক কর্মকর্তা ইকবাল আহমেদসহ কোম্পানির শেয়ারহোল্ডার, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
বার্ষিক সাধারণ সভায় কোম্পানির আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা, বিনিয়োগ সম্ভাবনা ও ব্যবসা সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় বক্তারা ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেকসই উন্নয়ন, স্বচ্ছতা ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় প্রতিষ্ঠানটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভা শেষে শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।