1. admin@motijheelnews24.com : admin :
       
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন

আইপিএল সম্প্রচার অনিশ্চিত, সিদ্ধান্ত নেবে তথ্য মন্ত্রণালয়

  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : আজ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আপাতত টেলিভিশনে এই জনপ্রিয় লিগ উপভোগ করতে পারছেন না। এর পেছনে রয়েছে পূর্বের একটি সিদ্ধান্ত, যেখানে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার পর আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রীড়াবিদদের কার্ড ও ভাতা নিয়ে কথা বলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম জানান, আইপিএল সম্প্রচারের বিষয়টি মূলত তথ্য মন্ত্রণালয়ের অধীন। এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয় আলোচনা করবে।

বাংলাদেশে আইপিএলের বিপুল দর্শক থাকায় যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে সম্প্রচার চালুর বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয় ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তথ্য মন্ত্রণালয়, যেখানে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত বিবেচনায় নেওয়া হতে পারে।

এদিকে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেয়নি বলে আগেই জানিয়েছিলেন তৎকালীন উপদেষ্টা ড. আসিফ নজরুল। যদিও পরবর্তীতে বাংলাদেশের শুটার ও কোচরা দিল্লিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের অনুমতি পান এবং সফলভাবে দেশে ফেরেন।

আগামী মে মাসের শেষ সপ্তাহে ভারতের গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশ নেবে কি না, তা নিয়েও আলোচনা চলছে। তবে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, বাংলাদেশ দলের অংশগ্রহণের পক্ষেই তিনি মত দিয়েছেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd