1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

১ লাখ ৬৫ হাজার দর্শক নিয়ে ব্ল্যাকপিংকের কনসার্ট

  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’-এর অংশ হিসেবে সম্প্রতি জাপান সফর করেছে কে-পপ এর গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিংক’।

ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, গত ১৬ থেকে ১৮ জানুয়ারি টোকিও ডোমে অনুষ্ঠিত টানা তিনটি শো-তে মোট ১ লাখ ৬৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

কনসার্টের শুরুতেই ‘কিল দিস লাভ’ ও ‘পিংক ভেনম’ পরিবেশন করে মঞ্চে ঝড় তোলেন রোজে, জেনি, লিসা ও জিসু। গানের তালে শিল্পীদের নাচের মুদ্রা পুরো গ্যালারিতে এক অভাবনীয় উন্মাদনা তৈরি করে।

পুরো আয়োজনে ‘হুইসেল’ ও ‘বুম্বায়া’ থেকে শুরু করে একের পর এক হিট গান পরিবেশন করেন শিল্পীরা। কনসার্টের শেষভাগে ভক্তদের ভালোবাসায় আবেগতাড়িত হয়ে পড়েন ব্ল্যাকপিংক সদস্যরা।

বিদায়ী বার্তায় তারা জানান, এত দ্রুত সময় কেটে যাওয়ায় তাদের খারাপ লাগছে। এই তিন দিনে দর্শকদের কাছ থেকে পাওয়া অসাধারণ সমর্থনের জন্য তাঁরা সকলের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টোকিও পর্ব শেষ করে ব্ল্যাকপিংক এখন হংকংয়ের পথে রওনা হয়েছে। আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি হংকংয়ের কাই তাই স্পোর্টস পার্কে পারফর্ম করবে গ্রুপটি, যার মধ্য দিয়েই ‘ডেডলাইন’ ট্যুরের সমাপ্তি ঘটবে।

এদিকে ভক্তদের জন্য বড় সুখবর হলো, দীর্ঘ সাড়ে তিন বছর পর আগামী ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে তাদের তৃতীয় ইপি ‘ডেডলাইন’।

এই অ্যালবামে থাকছে ২০২৫ সালের জুলাইয়ে মুক্তি পাওয়া আলোচিত গান ‘জাম্প’, যা বিলবোর্ডের গ্লোবাল ২০০ তালিকার শীর্ষে থেকে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd