1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম কেন্দ্রীয় ব্যাংকের সামনে একীভূত ব্যাংকের আমানতকারীদের অবস্থান ইবির শিক্ষিকা হত্যায় ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের
ব্রেকিং নিউজঃ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,২৬৫

  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ শিক্ষা ডেস্ক : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’র লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে মৌখিক পরীক্ষার জন্য মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)-এর মহপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য জানান।

ডিপিই’র মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়। গত ৯ জানুয়ারি (পার্বত্য তিন জেলা ব্যতীত) দেশের ৬১টি জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর জেলাওয়ারি ক্রমানুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (https://mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (https://dpe.gov.bd) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হবে।

বিজ্ঞপ্তিতে ডিপিই জানায়, এই ফলাফল সাময়িক হিসেবে গণ্য হবে। আবেদনকারী কর্তৃক কোনো ভুল তথ্য প্রদান বা তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রার্থীর ফলাফল বা নির্বাচন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

গত বছরের ৫ ও ১২ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি জারির পর চলতি বছরের ৯ জানুয়ারি বড় পরিসরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রার্থীরা এখন চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd