1. admin@motijheelnews24.com : admin :
       
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিদেশ-সফরে রাষ্ট্রাচার সীমিত করলেন প্রধানমন্ত্রী নিজ মন্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ট্রাম্পের হুমকির পরও ইরান ইস্যুতে যুদ্ধে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য ‘বিস্ফোরণের শব্দে আমাদের বাড়িঘর কেঁপে উঠছে’ কমিউনিটি ব্যাংক ও গার্ডিয়ান লাইফের কৌশলগত অংশীদারত্ব, গ্রাহক সেবায় নতুন দিগন্ত জবি ছাত্রদলের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০ ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা পাকিস্তানের প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?
ব্রেকিং নিউজঃ

ঝিনাইদহ-৪ আসনের সতন্ত্র প্রার্থী ফিরোজকে বিএনপি থেকে বহিষ্কার

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্যাডে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি দলীয় মনোনিত প্রার্থী রাশেদ খাঁনের বিরুদ্ধে সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অংশগ্রহণ করেছেন সাইফুল ইসলাম ফিরোজ।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য আপনাকে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সাথে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিস্কা করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এর অনুলিপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার বিশ্বাস ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সাইফুল ইসলাম ফিরোজ জানান, দল আমাকে বহিষ্কার করেছে কিনা তা আমি এখনো জানি না। তবে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আজ মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যহারের শেষ দিন ছিল। আমি প্রত্যাহার করিনি। আমি এখনো নির্বাচনী মাঠে আছি।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd