1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

পরীমণি-চঞ্চলের ‘শাস্তি’

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প ‘শাস্তি’ অবলম্বনে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক লিসা গাজী। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী ও পরীমণি। সোমবার (১৯ জানুয়ারি) সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতা।

পরিচালক লিসা গাজী বলেন, “রবীন্দ্রনাথের গল্প নিয়ে সিনেমাটি হচ্ছে। চঞ্চল চৌধুরী ও পরীমণির পাশাপাশি আরো বেশ কয়েকজন শিল্পী এতে অভিনয় করবেন। আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।”

গত দেড় বছর রাজনৈতিক বাস্তবতায় খানিকটা চাপের মধ্য দিয়ে গেলেও কাজের ক্ষেত্রে চঞ্চল চৌধুরীর ব্যস্ততা কমেনি। বর্তমানে তিনি তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ এবং রেদওয়ান রনির ‘দম’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। এর আগে ‘উৎসব’ সিনেমায় নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি।

অন্যদিকে, পরীমণির ক্ষেত্রে চিত্রটা কিছুটা ভিন্ন। ব্যক্তিগত কারণে দীর্ঘ সময় ধরে তার সিনেমার কাজে খানিকটা ছন্দপতনে রয়েছে। এর মধ্যেই ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং শেষ হলেও মুক্তি নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে ২০০৪ সালে নন্দিত নির্মাতা চাষী নজরুল ইসলাম একই গল্প অবলম্বনে ‘শাস্তি’ সিনেমা নির্মাণ করেন। সে সময় সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন রিয়াজ ও পূর্ণিমা।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd