1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

আগাম ভোট চুরির পাঁয়তারা চলছে : লিপকন

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক (সদস্য সচিব) মাহফুজ উর রহমান লিপকন বলেছেন, আজকে ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের নির্বাচন কমিশনের সামনে আগাম ভোট চুরির পাঁয়তারার অভিযোগে আন্দোলন করতে হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

আজ সোমবার নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের ব্যানারে আন্দোলনে তিনি এ কথা বলেন।

মাহফুজ উর রহমান লিপকন বলেন, এটা আমাদের জন্য দুঃখজনক, যে নির্বাচন কমিশন ও সরকারের জন্য লজ্জাজনক। যেখানে তিনশত আসনে এখন প্রার্থীই চূড়ান্ত হয় নাই, সেখানে আগেই পোস্টাল ব্যালট পেপার বিদেশে পাঠিয়েছে নির্বাচন কমিশন এবং একটা নাম্বার দিয়ে ৩ হাজার চার হাজার পর্যন্ত ব্যালট নিজেদের দখলে রেখে জামায়াত-শিবির ভোট চুরি করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় অলরেডি সেটা চলে আসছে। ’

তিনি বলেন, নির্বাচন কমিশনকে এর জবাব দিতে হবে। আর জামায়াত-শিবিরকে বলতে চাই, আওয়ামী লীগের সাথে ১৭ বছর ভোট চুরির ট্রেনিং নিয়ে এখন ভোট চুরির চেষ্টা করা হচ্ছে। তোমাদের কাছে, আমাদের পবিত্র ধর্ম ইসলাম যেমন নিরাপদ নয়, তেমনি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশও নিরাপদ নয়।

লিপকন বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এবং নির্বাচন কমিশন কর্তৃক সকল নির্বাচনের প্রচার প্রচারণা বন্ধ ঘোষণা করার পরও কিভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করার পাঁয়তারা করা হয়, এই দায় কার? নির্বাচন কমিশনকে এই দায় নিতে হবে, ইউনূস সরকারকে এই দায় নিতে হবে।

গতকাল রোববার থেকে তিন দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সামনে আন্দোলন করছে ছাত্রদল।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd