1. admin@motijheelnews24.com : admin :
       
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিদেশ-সফরে রাষ্ট্রাচার সীমিত করলেন প্রধানমন্ত্রী নিজ মন্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ট্রাম্পের হুমকির পরও ইরান ইস্যুতে যুদ্ধে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য ‘বিস্ফোরণের শব্দে আমাদের বাড়িঘর কেঁপে উঠছে’ কমিউনিটি ব্যাংক ও গার্ডিয়ান লাইফের কৌশলগত অংশীদারত্ব, গ্রাহক সেবায় নতুন দিগন্ত জবি ছাত্রদলের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০ ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা পাকিস্তানের প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?
ব্রেকিং নিউজঃ

কুড়িগ্রামে পুলিশের মাস্টার প্যারেড ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : জেলায় আজ পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণ বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণসভা এবং আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।

প্যারেড শেষে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি’র সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয়ে অবগত হন পুলিশ সুপার এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

সভায় জেলা পুলিশের বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ডিসেম্বর-২০২৫ মাসে মোট ১৩ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

এ সময় জেলা পুলিশে কর্মরত তিনজন পুলিশ সদস্যের অবসরজনিত বিদায় উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম জেলায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে ভোটকেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার আখতারুজ্জামানসহ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd