1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯০ শতাংশ

  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ শিক্ষা ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ৬৬ শতাংশ।

আজ শনিবার বিশ্ববিদ্যালয় ছাড়াও পাঁচটি উপকেন্দ্রে একযোগে দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষার কিছু কক্ষ পরিদর্শন শেষে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আজকের পরীক্ষার বিষয়ে ডিনস কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন।

এ বছর ১০টি অনুষদ ও দু’টি ইনস্টিটিউটের অধীনে ৫৯টি বিভাগের ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। গড়ে প্রতি আসনের বিপরীতে ৬৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।

গত শুক্রবার ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২৪ জানুয়ারি বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে রাবির ভর্তি পরীক্ষা শেষ হবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে রাবি ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd