1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

সায়েন্স ল্যাব মোড়ে অধ্যাদেশ মঞ্চ স্থাপনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারি ও উপাচার্য (ভিসি) নিয়োগের দাবি আগামী সোমবার (১৯ জানুয়ারির) মধ্যে মেনে না নিলে সায়েন্স ল্যাব মোড়ে অধ্যাদেশ মঞ্চ স্থাপনের হুঁশিয়ারি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টায় সায়েন্স ল্যাব মোড় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন সরকারি সাত কলেজেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার।

এর আগে দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। ফলে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শিক্ষার্থীরা জানান, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। খসড়াটি নিয়ে বিভিন্ন তর্ক-বিতর্কের পর শিক্ষা মন্ত্রণালয় সব স্টেকহোল্ডারের সঙ্গে পরামর্শ সভা করেছে এবং প্রাপ্ত মতামতের ভিত্তিতে খসড়া হালনাগাদ করা হয়েছে।

শিক্ষার্থীরা উল্লেখ করেন, ৭ থেকে ৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলা অবস্থান কর্মসূচিতে শিক্ষা মন্ত্রণালয় তাদের আশ্বস্ত করেছে যে, ডিসেম্বরের মধ্যে আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি করা হবে। তা না হওয়ার সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd