1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

‘আমরা আমেরিকান হতে চাই না’:গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোর বার্তা

  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : ‘আমরা আমেরিকান হতে চাই না’- এভাবেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে খনিজ সম্পদসমৃদ্ধ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড রাজনৈতিক দলগুলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটিকে আবারও দখলে নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর সেখানকার রাজনৈতিক দলগুলো এ প্রতিক্রিয়া জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

শুক্রবার রাতে গ্রিনল্যান্ডের পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী পাঁচটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা আমেরিকান হতে চাই না, আমরা ডেনিশও হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডার হতে চাই।’

তারা আরও বলেন, ‘গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কী হবে, তা নির্ধারণ করার অধিকার একমাত্র গ্রিনল্যান্ডবাসীরই।’

গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরে ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে এর বিপুল খনিজসম্পদ ও কৌশলগত অবস্থানের কারণে আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার গ্রিনল্যান্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দেওয়ায় দ্বীপটির রাজনৈতিক মহলে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

রাজনৈতিক নেতাদের এই ঐক্যবদ্ধ অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে বহিরাগত কোনো শক্তির চাপ বা হস্তক্ষেপ গ্রিনল্যান্ডবাসী মেনে নেবে না এবং তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে তারা নিজেরাই ধরে রাখতে চায়।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd