1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে ঢাকা জেলা পুলিশের সচেতনতামূলক সেমিনার

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে ঢাকা জেলা পুলিশের সচেতনতামূলক সেমিনার
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর দুপুর ১টায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকাসক্ত, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের এসব অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি। পুলিশ সুপার বলেন, প্রযুক্তির নিরাপদ ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে।

অনলাইন জগতে সতর্ক থাকতে হবে এবং যেকোনো অপরাধ বা হয়রানির ঘটনায় দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। সচেতন ও মেধাবী তরুণ প্রজন্মই পারে একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে।
সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং প্রধান অতিথির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) তরিকুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd