1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

ধলেশ্বরী নদীর ভাঙন পরিদর্শনে ইউএনও, জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের আশ্বাস

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামে গিয়ে তিনি ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন ইউএনও। এসময় নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ বসতবাড়ি ও এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন তিনি।

স্থানীয়রা জানান, ধলেশ্বরী নদীতে তীব্র ভাঙনের কারণে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। গত রোববার বিকালে ভাঙনে একটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া আরও অন্তত ১৫টি বাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।ভাঙন অব্যাহত থাকলে আরও বসতবাড়ি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হবে।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূম্পা ঘোষ বলেন, ইতোমধ্যে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। দ্রুত ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হবে। কীভাবে দ্রুততম সময়ে ভাঙন ঠেকানো যায়, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd