1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

চলতি মওসুমে নড়াইলে আউশের বাম্পার ফলনের সম্ভাবনা

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : জেলায় চলতি মওসুমে আউশের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এ বছর জেলায় মোট ৯ হাজার ১০৭ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে।

চাষকৃত এ জমিতে ২৩ হাজার ৫৯৭ মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। বর্তমানে জেলার তিন উপজেলায় ক্ষেত থেকে পুরোদমে আউশ ধান কাটা চলছে।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আরিফুর রহমান জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে কৃষি প্রণোদনা দেওয়ায় প্রতিবছর আউশ ধান চাষাবাদে আগ্রহী হচ্ছেন এখানকার চাষিরা।

ইতোমধ্যেই জেলায় আবাদ হওয়া মোট ৮১ শতাংশ জমির আউশ ধান কাটা সম্পন্ন হয়েছে। জেলার কৃষকরা ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন।

ধান কেটে ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে আউশের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলায় আউশের আবাদ হয়েছে ৩ হাজার ৮৫৯ হেক্টর জমিতে।

লোহাগড়া উপজেলায় আউশের আবাদ হয়েছে ১ হাজার ৭১৮ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় হয়েছে ৩ হাজার ৫৩০ হেক্টর জমিতে।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার বলেন, চলতি খরিপ মওসুমে (২০২৬-২০২৭) এ জেলায় উফশী বিরি ধান-৪৮,৫৫,৮২,৯৮ জাত, হাইব্রীড ধান-হিরা, এগ্রো-১২, বিরি-৭ ও স্থানীয় রাতইল, ভোজন,পরাঙ্গীর, এবং নড়ই জাতের আউশ ধানের আবাদ হয়েছে।

আউশের চালের ভাত খেতে সুস্বাদু। এ জেলার মাটি আউশ ধান উৎপাদনের জন্য বেশ উপযোগী। এ চালের চাহিদা থাকায় কৃষকরা আগ্রহ সহকারে প্রতি বছর আউশ আবাদ করেন বলে তিনি জানান।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd