1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

কয়েক ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা নিমজ্জিত

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলা শহরের ইসলামপুর, ক্যান্টনমেন্ট-সংলগ্ন গেট এলাকা (কিচেন ব্রিজ), খাগড়াপুর ও এপিবিএন এলাকার শতাধিক পরিবারের বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে টানা কয়েকঘণ্টা বৃষ্টি হয়।

এলাকাবাসী ঢলের পানি ও কাদা ময়লায় দুর্ভোগে পড়ে। তবে চেঙ্গী নদীর পানি বাড়লেও স্রোত বেশি থাকায় দুইকুলের নিম্নাঞ্চল প্লাবিত হয়নি।

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক মিজ সাদিয়া আফরিন কচি। তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতি, সড়কের বর্তমান অবস্থা এবং স্থানীয়দের চলাচলে সৃষ্ট দুর্ভোগ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের প্রয়োজনীয় সংস্কার ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ইসলামপুর এলাকার বাসিন্দা আব্দুল খালেক ও বিবি কুলকুস জানান, পানি বেশিক্ষণ স্থায়ী না হলেও হঠাৎ কয়েক ঘণ্টার বৃষ্টিতে ও পাহাড়ি ঢলে তাদের বাড়িঘরে পানি ঢুকে যায়। যার কারণে তারা রান্না করতে পারেনি।

এদিকে দুপুরে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্না করা খাবার খিচুড়ি বিতরন করা হয়েছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd