1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

কক্সবাজারে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবা উদ্ধার

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ১৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুইজনকে আটক করা হয়। সংস্থাটি জানায়, উদ্ধার হওয়া ইয়াবার দাম প্রায় ৪২ কোটি টাকা। এটি এ পর্যন্ত উদ্ধার হওয়ায় সর্ববৃহৎ ইয়াবা চালান।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা বিওপির সুইচগেট সংলগ্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সব ইয়াবা উদ্ধার করা হয়। এ দিন বিকেল ৫টায় উখিয়া ৬৪ ব্যাটালিয়নের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এ তথ্য জানান। তবে আটকদের নাম জানাননি তিনি।

৬৪ বিজিবির অধিনায়ক জহিরুল ইসলাম জানান, গত দুই সপ্তাহ ধরে ইয়াবার বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে— এমন সংবাদে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি ড্রোন ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে চোরাচালান প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরো জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাচারে সুবিধা করতে না পেরে চোরাকারবারিরা নতুন কৌশল অবলম্বন করে। বুধবার (৯ সেপ্টেম্বর) দিনে জেলের ছদ্মবেশে একটি নৌকায় করে ইয়াবার চালান নিয়ে হ্নীলা বিওপির সুইচগেট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে তারা। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির টহল দল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

বিজিবির এই কর্মকর্তা আরো জানান, পরে নৌকাটিতে তল্লাশি করলে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে হালকা ভাসমান কয়েকটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। বস্তাগুলো উদ্ধার করে খুলে ১৪০টি কার্টনে ১৪ লাখ পিস ইয়াবা রয়েছে।আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাটালিয়নটি ১ কোটি ৪৩ লাখ পিস ইয়াবা উদ্ধার এবং ২৪৩ জন আসামিকে আটক করেছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd