1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

রাজবাড়ীতে কৃষক দল নেতাকে পিটিয়ে জখম।। মামলা তুলে না নিলে বাদীকে প্রাণ নাশের হুমকী

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মতিঝিলনিউজ, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর সদর উপজেলার খোষবাড়ী গ্রামে পূর্ব শক্রতার জের ধরে জয়নাল খান নামে এক কৃষক দলের নেতাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত জয়নাল খানের ছেলে রফিকুল খান বাদী হয়ে একটি মামলা দায়ের করলে আসামীরা জামিনে এসে মামলা তুলে নেওয়াসহ জীবন নাশের হুমকি ধামকি প্রদান করছে প্রতিপক্ষ।
বুধবার বিকেলে রাজবাড়ীর খানগঞ্জ ইউনিয়নের খোশবাড়ী গ্রামে গিয়ে দেখাযায়, মারপিটের শিকার জয়নাল খানের পরিবারের লোকজন এখন ভয়ে আতঙ্কিত হয়ে আছে। এ সময় সাংবাদিকদের উপস্থিতি জানতে পেয়ে জরো হন স্থানীয়রা।
গুরুতর আহত কৃষক দলের নেতা জয়নাল খানের ছেলে ও মামলাটির বাদী রফিকুল খান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় প্রভাবশালী কুদ্দুস খানের ছেলে মোঃ হাসেম খান, মোঃ আহাদ খান, ও মোঃ হাফিজুল খান এবং কবির মুন্সির ছেলে বরকত মুন্সী ও মৃত হাচেন খানের ছেলে কুদ্দস খানসহ অজ্ঞাত নামা আরো ৩ থেকে ৪ জন গত ১৬ আগষ্ট আমার ভাই মোঃ আবু বক্কার খান, আমার পিতা জয়নাল খানসহ আমার পরিবারের লোকদের হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এ সময় আমার বাবার মাথায় একাধীক আঘাত করায় এখনো সে মৃত্যর সাথে পাঞ্জা লড়ছে।
মামলাটির বাদী, রফিকুল খান আরো বলেন,এ ঘটনায় আমরা একটি মামলা দায়ের করলে প্রতিপক্ষ আদালত থেকে জামিন নিয়ে এসে আমাকে ও আমার পরিবারকে প্রান নাশের হুমকি দিচ্ছে। এ ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন তিনি।
এদিকে কৃষক দল নেতার উপর এমন নির্মমভাবে হামলা ও মারপিটের ঘটনার সঠিক বিচার দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষকদল খানগঞ্জ ইউনিয়ন শাখা।
বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষকদল খানগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি সাগর ছারি ও সাধারন সম্পাদক সাহিদুল ইসলাম বলেন, যেভাবে মারপিট করা হয়েছে এতে বোঝা যায় হত্যা করার জন্যই এভাবে পেটানো হয়েছে। কিন্তুু আইনের ধারার ফাকফোকর থাকার কারনে আসামীরা জামিনে বের হয়েছে। অবিলম্বে পুনরায় তদন্ত করে সঠিক বিচারের দাবি জানিয়েছে কৃষক দল। তা না হলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মত কর্মসুচীর হুসিয়ারী দিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd