1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

কারিগরি ত্রুটিতে জকসুর ভোট গণনা স্থগিত

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

মতিঝিল নিউজ শিক্ষা ডেস্ক : কারিগরি ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার স্থান কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে জকসুর নির্বাচন কমিশনার আনিসুর রহমান এ তথ্য জানান।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কনফারেন্স রুমে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসার কথা। বৈঠক শেষে ভোট গণনা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান।

তিনি বলেন, আমরা দুইটি মেশিনে ভোট গণনা করছি। তবে দুটি মেশিনে ভিন্ন ভিন্ন গণনা দেখাচ্ছে। আমরা ট্রায়াল করেছি গত তিনদিন। এমন সমস্যা আগে হয়নি।

তিনি আরও বলেন, এ বিষয়ে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস প্রার্থীদের সাথে উপাচার্যের কনফারেন্স রুমে বৈঠক হবে। সেখানে আমরা অবশ্যই একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত নিব। সেই সিদ্ধান্তের বিষয়ে আমরা মিডিয়াকে অবগত করব।

এর আগে, মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। ৩৮টি বিভাগ ও ১টি হলসহ ৩৯ কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ চলে। কমিশন জানায়, জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ এবং হল সংসদে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।
মতিঝিল নিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd