1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে : ট্রাম্প

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, এই নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র বজায় রাখবে। বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন।

ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমার বিশ্বাস, আমরা এটি বজায় রাখব।’

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সবাই ‘স্টিলের দেয়াল’ হিসেবে অভিহিত করছে এবং ‘এ বিষয়ে ইরানের কিছুই করার নেই’।

এর আগে ট্রাম্প প্রশাসন বারবার দাবি করেছে, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ও নজরদারি জোরদার করা হয়েছে। তবে ট্রাম্পের সর্বশেষ এই মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, হরমুজ প্রণালিকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্রের বিরোধ এবং জ্বালানি পরিবহন নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে ট্রাম্পের এ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd