1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

লিবিয়ার আর্মি গোয়েন্দা প্রধান গাড়ি বোমা বিস্ফোরণে নিহত

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া ন্যাশনাল আর্মি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, এই বাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান একটি গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণ লিবিয়ার কিছু অংশ এই বাহিনী এখন নিয়ন্ত্রণ করছে।

বিবৃতিতে বলা হয়, ফাওজি মানসুরিকে সোমবার রাতে হত্যা করা হয়। তিনি স্থানীয় একটি মসজিদ থেকে বের হওয়ার সময় তার গাড়িতে লাগানো বোমা বিস্ফোরিত হয়। ঘটনাটি পূর্ব লিবিয়ার বেনগাজি শহরে ঘটে।

দুই হাজার এগার সালে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া গৃহযুদ্ধ ও সামাজিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে।

বর্তমানে লিবিয়ার নিয়ন্ত্রণ নিয়ে দুটি সরকার প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি হলো জাতিসংঘ-স্বীকৃত সরকার, যার নেতৃত্বে রয়েছেন আবদেলহামিদ জেইবা এবং যার সদর দপ্তর ত্রিপোলিতে।

অন্যদিকে, বেনগাজিভিত্তিক লিবিয়ান ন্যাশনাল আর্মির কমান্ডার হলেন খলিফা হাফতার।

এক বিবৃতিতে লিবিয়ান ন্যাশনাল আর্মি মানসুরির হত্যাকাণ্ডকে একটি ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছে।

একই সঙ্গে তারা ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং লিবিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা’ অব্যাহত রাখার কথা জোর দিয়ে জানিয়েছে।

সূত্র: বিবিসি
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd