1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : চলতি ২০২৬ সাল অর্ধেক পার না হতেই ধর্মপ্রাণ মুসলমানদের চোখ এখন আগামী বছরের ক্যালেন্ডারে কবে শুরু হচ্ছে পবিত্র রমজান, আর কবেই বা উদযাপিত হবে ঈদুল ফিতর? জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জর্ডান নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনের তথ্যমতে, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি। একইভাবে, পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ মার্চ, মঙ্গলবার।

হিজরি ১৪৪৮ সালের সূচনা উপলক্ষে সৌদি আরবভিত্তিক হিজরি ক্যালেন্ডার ওয়েবসাইট নতুন বছরের গুরুত্বপূর্ণ ইসলামিক তারিখগুলো প্রকাশ করেছে। তাদের জ্যোতির্বিদ্যাভিত্তিক হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরির রমজান মাস আগামী বছরের প্রথম তৃতীয়াংশে পড়বে।

ওয়েবসাইটটির তথ্যমতে, ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। তবে জ্যোতির্বিদ্যার হিসাবে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ৭ ফেব্রুয়ারি, রোববার শেষ হবে। ফলে ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে একই হিসাব অনুযায়ী, রমজান মাস ২৯ দিনের হবে। সে হিসাবে ৮ মার্চ, সোমবার রমজান মাস শেষ হবে এবং ৯ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। ফলে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, ১৪৪৮ হিজরি সালের শুরু নিয়েও আরব ও মুসলিম দেশগুলোর মধ্যে ভিন্নতা দেখা গেছে। কিছু দেশে ২০২৬ সালের ১৬ জুন, মঙ্গলবার নতুন হিজরি বছর শুরু হলেও, অন্য কয়েকটি দেশে ১৭ জুন, বুধবারকে ১৪৪৮ হিজরির প্রথম দিন হিসেবে গণ্য করা হয়।
সূত্র: জর্ডান নিউজ
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd