1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

ফেনীতে ৪০ সেকেন্ডের টর্নেডো লন্ডভন্ড পুরো গ্রাম

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ফেনীর সোনাগাজীতে প্রায় ৪০ সেকেন্ডের একটি আকস্মিক টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে একটি গ্রামের ৩৫টি পরিবার।

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রাথমিক হিসাবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বিকট শব্দ তুলে টর্নেডোটি গ্রামে আঘাত হানে। মাত্র ৪০ সেকেন্ড স্থায়ী এ ঝড়ে চারটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায় এবং শতাধিক গাছপালা ভেঙে পড়ে। এ ছাড়া ছোট-বড় প্রায় ২০টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ঝড়ের তীব্রতায় ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটার ছিটকে দূরে গিয়ে পড়ে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে স্থানীয়রা জানিয়েছেন, টর্নেডোতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। বসতঘর, গাছপালা ও বিদ্যুৎ–সংযোগ হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুর্ভোগে পড়েছে।

ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিন বলেন, তার ৭০ বছরের জীবনে এত ভয়াবহ টর্নেডো তিনি আর দেখেননি। চোখের পলকে যেন সবকিছু তছনছ হয়ে গেছে।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন। তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অবস্থা দেখেছেন। তাঁদের জরুরি সরকারি সহায়তার আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা বলেন, তিনি ঘটনার বিষয়ে অবগত হয়েছেন। জেলা প্রশাসনের একটি সভায় থাকায় ঘটনাস্থলে যেতে কিছুটা দেরি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd