1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

বিজেইউসির চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত, ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মতিঝিল নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন-২০২৬ শনিবার বিকেলে চট্টগ্রাম সিটি থিয়েটার ইনস্টিটিউটের হলরুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটির নবনির্বাচিত আহ্বায়ক মো. মাহবুবুল আলম-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাবের আলী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর স্থায়ী পরিষদের সদস্য ও আমাদের আলোকিত সমাজ-এর সভাপতি আলহাজ্ব মো. কামরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর স্থায়ী পরিষদের সদস্য এবং দৈনিক স্বদেশ বিচিত্রা-এর সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর। এছাড়াও বক্তব্য রাখেন বিজেইউসি-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রা-এর উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মো. শামছুল আলম, বিজেইউসি কার্যকরী পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাধারণ পরিষদের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি সোহাগ আরিফিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিজেইউসি-এর সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন আলম, ক্রীড়া সম্পাদক মো. রফিকুল ইসলাম জুয়েলসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ।
সম্মেলনের গুরুত্বপূর্ণ পর্বে বিজেইউসি কার্যকরী পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাধারণ পরিষদের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান ২১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে মো. মাহবুবুল আলম আহ্বায়ক, জাবের আলী সদস্য সচিব, মো. শিপন হোসেন ও মোহাম্মদ আমিনুল ইসলাম যুগ্ম আহ্বায়ক এবং মো. আমজাদ হোসেন যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হন। এছাড়া আরও ১৭ জনকে আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সম্মেলনে বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd