1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ফসল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা ও কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গাইবান্ধায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আল মুজাহিদ সরকার।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাইবান্ধা সদর এলজিইডির প্রকৌশলী বাবলু মিয়া, সদর উপজেলার বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মকছুদার রহমানসহ আরও অনেকেই।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো কৃষি চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে হবে।

কংগ্রেসে শতাধিক কৃষক-কৃষাণী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এসময় স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়। যা কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd