1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

মিরসরাইয়ে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা

  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট মেট্রো ট্রাভেল সার্ভিসের উদ্যোগে উমরাহ পালনকারীদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে বারইয়ারহাট পৌরসভার কাশবন রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করা হয়।

বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আনছারীর সভাপতিত্বে এবং মাওলানা আসাদ উল্লাহ, মো. মুসলিম উদ্দিন আরীফ ও ক্বারী মাওলানা মো. নোমানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মিঠাছরা ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল বাকী নিজামী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অলিনগর বজল আহমদ চিশতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আসাদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা নুরুল আলম তৌহিদী এবং জেবি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা নুরুল আনোয়ার। এছাড়া বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন মসজিদের খতীব, আলেম-ওলামা এবং উমরাহ যাত্রীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে উমরাহ যাত্রীদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা আব্দুল বাকী নিজামী বলেন, হজ ও উমরাহ শুধু একটি সফর নয়, এটি আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহামূল্যবান সুযোগ। তাই পবিত্র এ ইবাদত যথাযথ নিয়ম-কানুন ও সুন্নাহ অনুযায়ী আদায়ের জন্য পূর্ব প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি আলহাজ্ব মাওলানা নুরুল আলম তৌহিদী বলেন, উমরাহ পালনকারীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত প্রয়োজনীয়।

এর মাধ্যমে যাত্রীরা ইহরাম, তাওয়াফ, সাঈসহ উমরাহর বিভিন্ন বিধি-বিধান সম্পর্কে সঠিক ধারণা লাভ করেন এবং নির্বিঘ্নে ইবাদত সম্পন্ন করতে পারেন।

মাওলানা নুরুল আনোয়ার বলেন, উমরাহ যাত্রা একজন মুসলমানের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অধ্যায়। শারীরিক ও মানসিক প্রস্তুতির পাশাপাশি ইসলামী বিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে এই ইবাদতের প্রকৃত সৌন্দর্য ও তাৎপর্য উপলব্ধি করা সম্ভব।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আনছারী বলেন, ‘আগামী ২৫ জুন ৮৫ জনের একটি উমরাহ কাফেলা নিয়ে আমরা পবিত্র কাবার উদ্দেশ্যে রওয়ানা হবো। যাত্রীরা যেন সঠিকভাবে উমরাহর সকল আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

উত্তর চট্টগ্রামে আমরা নিয়মিত হজ ও উমরাহ কাফেলা পরিচালনা করে আসছি এবং প্রতি মাসেই আমাদের কাফেলা রয়েছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd