1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

রামিসা হত্যা মামলার আপিল দ্রুত শুনানির আবেদন করা হবে : অ্যাটর্নি জেনারেল

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : সুপ্রিম কোর্টে দ্রুততম সময়ে রামিসা হত্যা মামলার আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।দ্রুততম সময়ে রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দেশে নতুন যাত্রা ও মাইলফলক বলেও মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। এসময় এক প্রশ্নের জবাবে সব মামলায় দ্রুত বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। নানা কারণে তা হয়না বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

জনমনে রামিসা হত্যা মামলার রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন রুহুল কুদ্দুস কাজল। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার মনে হয় রামিসার ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রের সবাই অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন বলেই দ্রুততম সময়ের মধ্যে নির্মম এই হত্যাকান্ডের সুবিচার আমরা পেয়েছি।’

রুহুল কুদ্দুস কাজল জানান, বিচারিক আদালতের দেওয়া আজকের রায়ের ডেথ রেফারেন্সটি (রায় সংশ্লিষ্ট নথি) হাইকোর্টে আসার পরে সেটি শুনানির জন্য প্রস্তুত করার একটা বিধান আছে। আমরা দ্রুততম সময়ে চেষ্টা করব সেটা শুনানির ব্যবস্থা করতে।

নারী ও শিশু হত্যার বিচারে পৃথক বেঞ্চ গঠন করার জন্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হবে বলে এক প্রশ্নের উত্তরে জানান অ্যাটর্নি জেনারেল।এর আগে রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd