1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে কুমারখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬

মোঃ সবুজ হোসেন,
কুমারখালী উপজেলা প্রতিনিধি।

ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১১টায় কুমারখালী উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়।

র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। তিনি র‌্যালি শেষে বলেন,
“ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা। আমাদের সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে, কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সম্মিলিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।”

এছাড়াও উপস্থিত ছিলেন নাভিদ সরোয়ার এবং রাইসুল ইসলাম। তারা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতিতে পুরো উপজেলা পরিষদ চত্বর জনসচেতনতার বার্তায় মুখরিত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd