মতিঝিল নিউজ প্রতিবেদন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড বংশাল থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য Hamidur Rahman Hamid।
এসময় উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ তাইজু, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আলমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও মহিলা বিএনপির নেত্রীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অসহায় ও গরিব মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শকে ধারণ করে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।