1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

টেইলার্স মালিক সমবায় সমিতি ঐক্য পরিষদ ২০২৫-২০২৬” এর উদ্যোগে এক বর্ণাঢ্য ব্যবসায়িক কল্যাণ সমাবেশ।

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬

ব্যবসায়িক কল্যাণ সমাবেশ অনুষ্ঠিত
রাজধানীর ভাটারা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল রাত ৮টায় অনুষ্ঠিত হয়েছে “টেইলার্স মালিক সমবায় সমিতি ঐক্য পরিষদ ২০২৫-২০২৬” এর উদ্যোগে এক বর্ণাঢ্য ব্যবসায়িক কল্যাণ সমাবেশ।
অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে ব্যবসায়ীদের অধিকার রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসার উন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সমাবেশে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রতন মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান নীরব। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ব্যবসায়ীদের কল্যাণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, “ঐক্যবদ্ধ ব্যবসায়ীরাই পারে একটি শক্তিশালী ও সমৃদ্ধ ব্যবসায়িক সমাজ গড়ে তুলতে।”
সমাবেশ শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিদের মাঝে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
— মতিঝিল নিউজ

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd