1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

হঠাৎ সিনেমা মুক্তির ঘোষণা, প্রচারণায় নেই বুবলী-রোশান

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : ‘পুলসিরাত’ নামে একটি সিনেমায় জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও শবনম বুবলী। ২০২২-২৩ অর্থ বছরে সরকারি অনুমোদন পাওয়া এই সিনেমাটির শুটিং শেষে সেন্সরে জমা দেওয়া হলে আপত্তির মুখে ছবিটির নাম পরিবর্তন করা হয়।

পুলিসিরাত থেকে এখন ‘সর্দার বাড়ির খেলা’ নামে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া তাদের ফেসবুক পেজে ছবিটির ট্রেলার প্রকাশ করে ছবির মুক্তি ঘোষণা করা হয়।
জানা গেছে, আগামী ৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রোশান-বুবলী জুটির সিনেমা।

তবে ঘোষণার কয়েক দিন পেরিয়ে গেলেও ছবির প্রচারণায় দেখা যায়নি নায়ক-নায়িকা কিংবা পরিচালককে।

এ বিষয়ে চিত্রনায়ক জিয়াউল রোশান গণমাধ্যমে বলেন, ‘সিনেমাটির মুক্তির ঘোষণা কিংবা ট্রেলার প্রকাশ সম্পর্কে আমাকে আগে জানানো হয়নি। এ কারণেই প্রচারণায় নেই।
তাছাড়া মুক্তির তারিখও পরিবর্তন হতে পারে। আরও কিছু বিষয় আছে। তাই আপাতত অপেক্ষা করছি। সবকিছু ঠিক হলে প্রচারণায় যুক্ত হব।
’

অন্যদিকে ছবির পরিচালক রাখাল সবুজ জানান, দেশের বাইরে থাকায় আপাতত প্রচারণায় নেই অভিনেত্রী শবনম বুবলী।

রোশান-বুবলী ছাড়া ছবিটিতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd