1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

উত্তম জীবন লাভে পঠিতব্য দোয়া

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ ধর্ম ও জীবন ডেস্ক : উত্তম জীবন বলতে শুধু ধন-সম্পদ, পরিবার বা সন্তানের প্রাচুর্য বোঝায় না; বরং এমন জীবন বোঝায়, যা হিদায়াত ও কল্যাণে ভরপুর এবং যা অন্যদের জন্য উপকারী। আর এই উত্তম জীবনের জন্য সর্বোত্তম মাধ্যম হলো দোয়া—যেখানে বান্দা বিনম্র হৃদয়ে আল্লাহর কাছে নিজের অন্তরের অভ্যন্তরীণ অবস্থা ও বাহ্যিক অবস্থা উভয়কেই সুন্দর করার প্রার্থনা করে। কেননা অনেক সময় আমরা বাহ্যিকভাবে ভালো দেখাতে সচেষ্ট হই, কিন্তু অন্তরের অবস্থা ততটা শুদ্ধ থাকে না। দোয়াটি হলো-

اللَّهُمَّ اجْعَلْ سَرِيرَتِي خَيْرًا مِنْ عَلَانِيَتِي، وَاجْعَلْ عَلَانِيَتِي صَالِحَةً، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ صَالِحِ مَا تُؤْتِي النَّاسَ مِنَ الْمَالِ وَالأَهْلِ وَالْوَلَدِ، غَيْرَ الضَّالِّ وَلا الْمُضِلِّ

উচ্চারণ : আল্লাহুম্মাজআল সারিরাতি খইরাম মিন আলানিয়াতি, ওয়াজআল আলানিয়াতি সালিহাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন সালিহি মা তুতিন্নাসা মিনাল মালি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদি গাইরিদ দ্বাল্লিন্না ওয়ালাল মুদ্বিল্লিন্না।

অর্থ : হে আল্লাহ, আমার বাইরের অবস্থার চেয়ে আমার ভেতরের অবস্থাকে বেশি ভালো করুন এবং আমার বাইরের অবস্থাকেও অতিউত্তম করুন। হে আল্লাহ, আপনি মানুষকে যে ধন-দৌলত, পরিবার-পরিজন ও সন্তান-সন্ততি দিয়ে থাকেন, তাতে আমাকে উত্তমগুলোই দিন, যারা বিপথগামী এবং বিপথগামীকারীও নয়।

হাদিস : ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাকে এই দোয়া শিখিয়েছেন। (তিরমিজি, হাদিস নাম্বার : ৩৫৮৬)
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd