1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

তেল পাচারের অভিযোগে ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : ভারত মহাসাগরে ইরানের তেল পরিবহনকারী একটি ‘রাষ্ট্রহীন জাহাজ’ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভঙ্গ ও তেল পাচারের অভিযোগ তুলে চালানো এই অভিযানে ‘এমটি ম্যাজেস্টিক এক্স’ নামের জাহাজটি নিয়ন্ত্রণে নেওয়া হয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রাতে ‘এমটি ম্যাজেস্টিক এক্স’ নামের ওই জাহাজটিতে তল্লাশি চালিয়ে নিয়ন্ত্রণ নেয় মার্কিন বাহিনী।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

তাদের দাবি, জাহাজটি ‘ইন্দো-প্যাসিফিক কমান্ড’ এলাকার মধ্যে ছিল এবং এটি ইরানের তেল পাচারের সঙ্গে জড়িত, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় পড়ে।

এক্সে দেওয়া বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষ জানায়, ইরানকে সহায়তা করা ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহকারী জাহাজগুলোর গতিপথ আটকে দিতে তাদের বৈশ্বিক অভিযান অব্যাহত থাকবে। এসব অবৈধ নেটওয়ার্ক যেখানেই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক জলসীমাকে আড়াল হিসেবে ব্যবহার করে কেউ পার পাবে না।
জলপথে অবৈধ কার্যক্রমে জড়িত পক্ষ ও তাদের জাহাজের অবাধ চলাচল ঠেকাতে দৃঢ় অবস্থানে রয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

এদিকে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে কোনো নৌযানকে মাইন স্থাপন করতে দেখলে তাদের ওপর গুলি চালানোর জন্য মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, হরমুজ প্রণালিতে যারা মাইন বসাচ্ছে, তাদের নৌকা ছোট হলেও যেন গুলি করে ধ্বংস করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধাবোধ করা হবে না।

তিনি দাবি করেন, মার্কিন ‘মাইন সুইপার’ বা মাইন অপসারণকারী জাহাজগুলো বর্তমানে ওই প্রণালি পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd