1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে ‘মাইকেল’

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীতযাত্রা নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ আগামী ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখানো হবে।

মাইকেল জ্যাকসন ২০০৯ সালে ৫০ বছর বয়সে মারা গেলেও তার জনপ্রিয়তা এখনো বিশ্বজুড়ে অটুট। স্পটিফাইয়ে প্রতি মাসে প্রায় ৬৫ মিলিয়ন মানুষ তার গান শোনেন। মৃত্যুর পরও তাকে ঘিরে ভক্তদের আগ্রহ কমেনি। এই বায়োপিক নিয়ে ব্যাপক উচ্ছ্বাসই তার প্রমাণ।

অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। এ ছাড়াও অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন ও জুলিয়ানো ক্রু ভ্যালদিসহ অনেকে।

সিনেমায় মাইকেলের সংগীতজীবনের শুরু থেকে বিশ্বখ্যাত তারকা হয়ে ওঠার গল্প দেখানো হবে। জ্যাকসন ফাইভ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করে কিভাবে তিনি এককভাবে বিশ্বসংগীতের সবচেয়ে বড় নাম হয়ে ওঠেন, তা তুলে ধরা হয়েছে।

তার পারিবারিক জীবন ও ক্যারিয়ারের পেছনের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকেও সিনেমায় দেখানো হয়েছে। বাবা জো জ্যাকসন, মা ক্যাথরিন জ্যাকসনসহ সংগীত জগতের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বের ভূমিকাও এতে রয়েছে।

টিজার ও ট্রেলার মুক্তির পর থেকেই সিনেমাটি ব্যাপক আলোচনায় রয়েছে। টিজার ২৪ ঘণ্টায় ১১৬ মিলিয়নের বেশি ভিউ পায়, যা মিউজিক্যাল বায়োপিকের মধ্যে রেকর্ড সৃষ্টি করেছে। ট্রেলারও মুক্তির পর দ্রুত মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়।

বিশ্লেষকদের মতে, মুক্তির পর সিনেমাটি বড় ব্যবসায়িক সাফল্য পেতে পারে। বাংলাদেশেও সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd