1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

মতিঝিল নিউজ 24 | নিজস্ব প্রতিবেদক

মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ডিসেম্বরের মধ্যভাগে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে এ দেশকে মেধাশূন্য করার নীলনকশা বাস্তবায়ন করে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই হত্যা করা হয় এ দেশের শ্রেষ্ঠ সন্তান—বুদ্ধিজীবী, শিক্ষক, অধ্যাপক, সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের। গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে আজ জাতি স্মরণ করছে সেই শহীদ বুদ্ধিজীবীদের।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সকাল ৭টা ৩ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৭টা ২২ মিনিটে প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে করুণ সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধাসহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন।

এরপর একে একে প্রধান বিচারপতি, বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতের পর থেকেই পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের বুদ্ধিজীবী নিধনে নেমে পড়ে। স্বাধীনতার ঠিক আগমুহূর্তে, ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে হত্যা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে নেতৃত্ব ও মেধাশক্তিহীন করে ফেলা।

শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের স্মরণে আজ শোকাবহ হলেও দৃঢ় প্রতিজ্ঞায় ঐক্যবদ্ধ জাতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd