1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

ঢাবি রোকেয়া হলে দুই দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ শিক্ষা ডেস্ক : মেহেদী-আলতা উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রঙ খেলা, মিস রোকেয়া প্রতিযোগিতা, কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে দুই দিনব্যাপী বৈশাখী উৎসব আজ শুরু হয়েছে|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ সকালে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন|

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হল সংসদের কোষাধ্যক্ষ ড. রুমানা পারভিন এ্যানি, হল সংসদের সহ-সভাপতি ফাতেমাতুল জান্নাত ইমা, সাধারণ সম্পাদক সিনথিয়া মেহরিন সকাল, সংস্কৃতি সম্পাদক জান্নাতুল ফেরদৌস তিশাসহ হল সংসদের নেতৃবৃন্দ ও বিভিন্ন হলের ছাত্রীবৃন্দ|
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd