1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

বিনামূল্যে দেখা যাবে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : পহেলা বৈশাখ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। এতে প্রথমবারের মতো জুটি হয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। নতুন এই ওয়েব ফিল্মটি দেখা যাবে বিনামূল্যে।

বিঞ্জ জানিয়েছে, বাংলা নববর্ষ উপলক্ষে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিনামূল্যে উপভোগ করা যাবে ওয়েব ফিল্মটি।

একটা সাধারণ ভুল, ভুল ঠিকানায় ফুড ডেলিভারি, কিন্তু সে ভুলই বদলে দেয় দুই অচেনা মানুষের জীবন। একদিকে আবেগপ্রবণ, হুটহাট সিদ্ধান্ত নেয়া প্রীতম হাসান, যে বিশ্বাস করে সবকিছুই হয় কোনো না কোনো কারণে। অন্যদিকে বাস্তববাদী, সংযত জেফার রহমান, যে সম্পর্কের আগে কারণ খোঁজে, অনুভূতির আগে প্রশ্ন করে।

কিন্তু প্রশ্ন হলো বারবার ‘কাকতালীয়’ ঘটনাগুলো কি সত্যিই কাকতালীয়? নাকি এর পেছনে কাজ করছে অদৃশ্য কোনো টান? দুই ভিন্ন মানসিকতার মানুষ কি সত্যিই এক পথে হাঁটতে পারে? সব প্রশ্নের উত্তর নিয়ে আসছেন শিহাব শাহীন, ভালোবাসার এক নতুন গল্পে, যা ভাবিয়ে তুলবে দর্শককে।

ওয়েব ফিল্মটির গল্প প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘একটা মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি হয়েছে তুমি আমি শুধু। মেয়েটি নিজের ইচ্ছা বা চাওয়াকেই প্রাধান্য দেয় সবসময়। নিজের জীবনটাকে নিজের স্বাধীন ইচ্ছাতেই গড়ে তুলতে চায় সে। তার এ স্বাধীন ইচ্ছা নিয়ে একসময় তৈরি হয় জটিলতা। সে জটিলতা ঘিরে গল্প এগোতে থাকে। আবার এভাবেও বলা যেতে পারে, এটা এক জোড়া মানুষের প্রেমের গল্প। সে গল্পে নতুনত্ব খুঁজে পাবে দর্শক।’

প্রীতম ও জেফার একসঙ্গে প্রথমবার অভিনয় করছেন। তবে তারা আলাদাভাবে এর আগে শিহাব শাহীনের পরিচালনায় অভিনয় করছেন। অর্থাৎ নির্মাতার সঙ্গে দুজনেরই অভিনয়ের অভিজ্ঞতা আছে। প্রীতম অভিনয় করেছেন এ নির্মাতার ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও ‘ক্যাকটাস’ ওয়েব সিরিজে। জেফারকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে।

তুমি আমি শুধু ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন শিহাব শাহীন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd