বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন হীরা।
তিনি বলেন, “নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুরাতন বছরের সব দুঃখ-কষ্ট ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশ—এই প্রত্যাশা করি।”
তিনি আরও জানান, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই দিনে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
মতিঝিল নিউজ 24-এর পক্ষ থেকেও সবাইকে জানানো হচ্ছে বাংলা নববর্ষের শুভেচ্ছা।