1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

ভিয়েতনামের কাছে হেরে বিদায় বাংলাদেশের

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলার ক্ষীণ একটা আশা টিকে ছিল বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামকে হারাতে পারলেই হয়তো সেরা আটের টিকিট পেতে পারতো লাল-সবুজের দল। কিন্তু গোলরক্ষকের একটি মাত্র ভুলে সেই সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। ভিয়েতনামের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশের মেয়েরা।

থাইল্যান্ডের ননথাবুরিতে প্রথমার্ধে ভিয়েতনামের আক্রমণগুলো বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিল দল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘটে বিপত্তি। ম্যাচের ৪৯ মিনিটে গোলরক্ষক মিলির মারাত্মক এক ভুলের খেসারত দিতে হয় বাংলাদেশকে। ভিয়েতনামের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন থি থু লিন এনগুয়েন। এই গোলেই ভেঙে যায় বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দলের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন। তিন ম্যাচের সবকটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে (চতুর্থ স্থানে) থেকেই টুর্নামেন্ট শেষ করতে হলো তাদের।

এবারের আসরে গ্রুপ পর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-২ গোলে লড়াই করে হারল। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের কাছে ২-০ ব্যবধানে হার।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd