1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

দীঘির ‘বিদায়’

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত সিনেমা ‘জংলি’র সাফল্যের পর এবার নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘি। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।

‘বিদায়’ সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে।

চলতি বছরের ঈদুল ফিতরেই মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে শুটিং সম্পন্ন না হওয়ায় সেটি আর বাস্তবায়ন হয়নি।

তবে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জানা গেছে, আগামী ঈদুল আজহায় ‘বিদায়’ মুক্তি প্রায় নিশ্চিত। শিগগির সিনেমাটির বাকি অংশের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ প্রসঙ্গে দীঘি জানান, ‘বিদায়’ সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং মালয়েশিয়ায় বাকি রয়েছে। পাশাপাশি একটি গানের শুটিং এখনও সম্পন্ন হয়নি।

অভিনেত্রী বলেন, ‘আমাদের পরিকল্পনা চলছে, খুব শিগগিরই শিডিউল চূড়ান্ত হবে। দারুণ একটা গল্পে সিনেমাটি তৈরি হচ্ছে। এমন গল্পের সিনেমা আমাদের এখানে হয়নি।’

দীঘি আরও বলেন, ‘বিদায় এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়, মনে রাখার মতো। এখানে আবেগ আছে, বাস্তবতা আছে, নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার মতো অনেক মুহূর্ত আছে। আমি বিশ্বাস করি, দর্শক সিনেমা দেখে হল থেকে বের হওয়ার পরও এর গল্পটা তাদের ভেতরে রয়ে যাবে। এমন কাজের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করছি, সবাই পরিবার নিয়ে হলে এসে সিনেমাটি দেখবেন।’

জানা গেছে, ‘বিদায়’ সিনেমায় প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই। বরং গল্পকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবুর মতো শিল্পীরা।

এদিকে ‘বিদায়’–এর পাশাপাশি অভিনেত্রী দীঘি আরেকটি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন বলে জানা যায়।

সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন তিনি, সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd