1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দক্ষিণ বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিবেদন । মতিঝিল নিউজ 24

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর পল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনের ধানের শীষের প্রার্থী জননেতা মির্জা আব্বাস। তিনি বলেন,
“দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতার জন্য আমরা মনে প্রাণে দোয়া করছি। দুই রাকাত নফল নামাজ পড়ে নেত্রীর জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানাই।”

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং দেশনেত্রীর সুস্থতা কামনায় মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd