1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ অর্থনীতি ডেস্ক : দেশের বাজারে মূল্যবান ধাতু সোনা ও রুপার দাম কমেছে। সর্বশেষ সমন্বয় অনুযায়ী আজ শুক্রবারও (২০ মার্চ) বিক্রি হচ্ছে সোনা।

গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দেয়। এতে ভরিতে সোনা ও রুপার দাম যথাক্রমে ৭ হাজার ৬৯৮ টাকা এবং ৩৫০ টাকা কমানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট সোনা ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd